২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪
সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের সোনাপুর রুপাপুর শাহী ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটির সভাপতি হিসেবে যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল করিম ও যুক্তরাজ্য প্রবাসী হাজী মোতাহির আলী (সুহেল) সাধারণ সম্পাদক ও মামুন আব্দুল গাইয়ুম (আব্দুল্লাহ) কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
ঈদুল ফিতরের দিন সকালে ঈদগাহ মাঠে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের সকল পর্যায়ের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত জামাতে জনসম্মুখে এ কমিটি প্রকাশ করা হয়েছে।
এর আগে বিস্তারিত আলোচনা শেষে প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে পাঁচ বছর মেয়াদি (২০২৪-২০২৮) সেশন এ কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্যান্য দ্বায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি হাজী ফারুক আহমদ তালুকদার,হাজী মানিক মিয়া, মাওলানা মুজ্জাম্মিল আলী,
সহ-সাধারণ সম্পাদক মোঃ খলকু মিয়া, সদস্য মাওলানা কাজী হিফজুর রহমান, আব্দুল কাইয়ুম দুলাল. ছালেখ মেম্বার, ক্বারী মোঃ আব্দুস ছত্তার, আব্দুর রশিদ, মাওলানা জুনায়েদ আহমদ তালুকদার, খসরু মিয়া, শাহ আব্দুল হক। (বিজ্ঞপ্তি)

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D