২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪
সিলেটের জকিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মিলন আহমদ (১৮) এর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে তার মৃত্যু হয়।
এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪জনে। এর আগে দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ২ জন এবং পরবর্তীতে ওসমানী হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।
মিলন জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের সোবহান আলীর ছেলে এবং জকিগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এরআগে গত শুক্রবার (১২ এপ্রিল) রাত ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল দুটিতে আগুন লেগে যায়।
এ দুর্ঘটনায় জকিগঞ্জের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও বিয়ানীবাজার উপজেলার মিনারাই গ্রামের রাজু আহমদের ছেলে রেদওয়ান আহমদ ফুয়াদ (১৮) মৃত্যুবরণ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D