ঈদের দিনেও ২৪ ঘন্টায় ৬৩ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৪

ঈদের দিনেও ২৪ ঘন্টায় ৬৩ ফিলিস্তিনি নিহত

মুসলিম ধর্মালম্ববীদের সবচেয়ে বড় উৎসবের ইদুল ফিতরের মধ্যেই ২৪ ঘন্টায় গাজায় ইজরায়েলি হামলায় ৬৩জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৪৫ জন।

গাজার খান ইউনিসে এ ধ্বংসযজ্ঞ চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ সংবাদ প্রকাশ করেছে আনদোলু এজেন্সি ও জিও নিউজ।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩৩ হাজার ৫৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে। এসময় আহত হয়েছেন ৭৬ হাজার ৯৪ জন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট