প্যানেল মেয়র ও কাউন্সিলর লিপন বকস্ এর ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৫:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৪

প্যানেল মেয়র ও কাউন্সিলর লিপন বকস্ এর ঈদ শুভেচ্ছা

সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২৬ নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত সফল কাউন্সিলর ঐহিত্যবাহী কদমতলী স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির সাবেক সফল সভাপতি, সমাজসেবী আলহাজ্ব তৌফিক বকস্ লিপন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সম্মানিত ২৬ নং ওয়ার্ডবাসীসহ সবাইকে ঈদ মোবারক ও শুভেচ্ছা জানিয়েছেন।  এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর উচ্ছ্বাস, উদ্ভাস, আনন্দ, খুশি আর ভালবাসার সমারোহ নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।  ঈদ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গড়ে তুলে সম্প্রীতি ও সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন, পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  এ ছাড়া ২৬ নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দসহ সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।   প্রেস-বিজ্ঞপ্তি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট