২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪
সৌদি আরবে আগামিকাল বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে বলা হয়েছে, আজ সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, আজ মঙ্গলবার দেশটিতে শেষ রোজা হবে। তার পরদিন শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করা হবে।
এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্যাপিত হয়ে থাকে।
এদিকে সৌদিতে ঈদের চাঁদ দেখতে পাওয়া নিয়ে মুসলিম বিশ্বে বিশেষ একটি আগ্রহ কাজ করে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে বেশি আগ্রহ থাকে। কারণ সৌদিতে চাঁদ দেখা গেলে, এ অঞ্চলে তার পরের দিন ঈদ উদযাপিত হয়।
সৌদি আরবের আকাশে সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার নয়, দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার।
সৌদিতে বুধবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার হিসেবে বাংলাদেশে ঈদ হবে তার পরের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল)।
বিভিন্ন আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থার তথ্য অনুযায়ী, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিসর, কুয়েতসহ সমগ্র মধ্যপ্রাচ্যে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে মঙ্গলবার ৯ এপ্রিল। সেই হিসেবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করবেন ১০ এপ্রিল বুধার।
আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D