২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশের সুবিধা বঞ্চিত ছিন্নমূল মানুষের ঈদ আনন্দকে আরো পরিপূর্ণ করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করে যাচ্ছেন। সরকারের সহায়তা গ্রহণ করে দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট দূর হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে আমিও আমার নির্বাচনী এলাকার ছিন্নমূল মানুষকে সহযোগিতা অব্যাহত রেখেছি। তিনি অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে সরকারের পাশাপাশি আওয়ামীলীগের নেতাকর্মী সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
গত ৭ এপ্রিল রবিবার এমপি হাবিবুর রহমান হাবিব এর ব্যক্তিগত পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ছিন্নমূল মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি হাবিবুর রহমান হাবিব এর পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজু আহমেদ রাজা, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই খসরু, দপ্তর সম্পাদক মাহফুজুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা কৃষক লীগের হাজী খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমেদ শাহ, যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান সহ নেতৃবৃন্দ।
বালাগঞ্জ উপজেলায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জুনেদ মিয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আলাল মিয়া, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, উপজেলা যুবলীগ নেতা নয়ন তালুকদার, পৈইলনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুসাইন আহমদ, ইয়ায়র মিয়া, সাবেক চেয়ারম্যান হিমাংশু রঞ্জন সহ প্রত্যেকে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
পৃথক পৃথক অনুষ্ঠানে ছিন্নমূল মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D