২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৪
সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের কবলে আহত যুবক মো. আক্তার হোসেন(৩৫) চিকিৎসাধীন অবস্থায় সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।
নিহত যুবক সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের কলাইয়া গ্রামের মৃত আফিছ আলীর ছেলে। তিনি কলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
জান যায়, গেল ৩১ শে মার্চ সিএনজি অটোরিকশা যোগে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে রাত সাড়ে ১০ টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে আটকা পড়েন তিনি। এসময় ঝড়ের গতিবিধি দেখতে সিএনজি থেকে বের হলে প্রচন্ড ঝড়ে গাছের ডাল পড়ে গুরুতর আহত হন আক্তারুজ্জামান। স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় সিলেট রাকিব রাবেয়া মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে নিবিড় পর্যবেক্ষণ রাখা হয় তাকে। সর্বশেষ শনিবার রাতে অবস্থার অবনতি হলে রাত সাড়ে তিনটার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
নিহতের ভাই হুমায়ূন কবির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আমার চাচাতো ভাই আক্তার সেদিন পাগলা এলাকায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে আহত হন। ৭ দিনের মতো সিলেট রাকিব রাবেয়া মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে তার মৃত্যু হয়। আমাদের ভাইকে হারিয়ে আমাদের পরিবার ও এলাকার মানুষ শোকাহত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D