সিলেটে জাল টাকার নোট সহ যুবক আটক

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৪

সিলেটে জাল টাকার নোট সহ যুবক আটক

সিলেটে ১০ হাজার ৫০০ টাকার জাল নোট সহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ এপ্রিল) বিকেলে লাক্কাতুরা বাজারস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয় বলে জানান মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটক মো. রমজান (২১) কিশোরগঞ্জ সদরের আব্দুল খালেকের ছেলে। আটকের সময় তার কাছ থেকে ১০ হাজার ৫০০ টাকার সমপরিমাণ বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।