২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৪
সিলেট নগরীর দক্ষিণ খোজার খলা এলাকায় একাধারে ৪০দিন জামাতের সাথে নামাজ আদায় করায় এবং নামাজে শিশু-কিশোর ও যুবকদের উৎসাহিত করার লক্ষ্যে দক্ষিণ খোজার খলা যুব সমাজের উদ্যোগ পুরস্কার প্রদান করা হয়।
শুক্রবার (৫ এপ্রিল) পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা বাদ জুম্মা দক্ষিণ খোজার খলা জামে মসজিদের ২য় তলায় অনুষ্ঠিত হয়।
খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু।
খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের নবনির্বাচিত সাধারণ সম্পাদক লাহিন আহমদ রুহেল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সোহানের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খোজারখলা পঞ্চায়েত কমিটির সহ সভাপতি আলহাজ¦ ফারুক আহমদ, সদস্য রফিক মিয়া, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের নবনির্বাচিত সভাপতি আকমল আলী মালাই, দক্ষিণ খোজারখলা জামে মসজিদের মোতাওয়াল্লি মোঃ বদরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্যোক্তদের মধ্যে মেহরাব হোসাইন মামনুন। উদ্যোক্তা রাজু আহমেদ, মিজানুর রহমান ও রেদওয়ান আহমেদ লিজু উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হোসেন আলী। শেষে দোয়া পরিচালনা করেন দক্ষিণ খোজারখলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুর রহমান।
একাধারে ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় করায় ১০ জনকে ১ম পুরস্কার বাই সাইকেল, নামাজে ১ দিন অনুপস্থিত থাকায় ৫ জনকে ২য় পুরস্কার বাই সাইকেল, ২ দিন অনুপস্থিত থাকায় ৪ জনকে ৩য় পুরস্কার টেবিল ফ্যান ও অনিয়মিত জামাতে নামাজ আদায়কারী ৮ জনকে ৪র্থ পুরস্কার ঈদ উপহার প্রদান করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু বলেন, শিশু-কিশোর ও যুবকদের নামাজী ও মসজিদ মুখী করতে দক্ষিণ খোজার খলা যুব সমাজের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসীনয়। একাধারে জামাতে ৪০ দিন নামাজ আদায়কারী শিশু-কিশোর ও যুবকরা নামাজী হওয়ার পাশাপাশি তাদের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি হওয়ায় ভাল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে। তিনি শিশু-কিশোর ও যুব সমাজকে অনৈতিক কাজ থেকে দূরে রাখতে এ ধরনের কার্যক্রমের প্রশংসা করে অন্যান্য সামাজিক সংগঠন ও ব্যক্তিগণকে উদ্যোগ গ্রহণের আহবান জানান। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D