সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ ৬ জুয়াড়ী গ্রেফতার

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৪

সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ ৬ জুয়াড়ী গ্রেফতার

সিলেটে ৬ জুয়াড়ীকে গ্রেফতার করেছে মহানগর গোযেন্দা বিভাগ। এসময় জুয়া খেলার সামগ্রীও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন ইলেক্ট্রিক সাপ্লাই কলবাখানি আবাসিক এলাকার জালালী ২১/১ এর পাশের একটি পরিত্যাক্ত বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ায় ব্যস্ত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহের হরিনাকুণ্ড থানার দৌলতপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. আব্দুর রশীদ (৩২), সিলেটের ইলেক্ট্রি সাপ্লাই এলাকার কলবাখানি ৩০নং বাসার মৃত শফিক মিয়ার ছেলে মো. শিপন মিয়া (৫৪), সুনামগঞ্জ সদর থানার বল্লভপুর গ্রামের মৃত সমাই উল্লাহর ছেলে জসিম উদ্দিন (৫৫), সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার হায়দারপুরের মৃত আবুল হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন, সুনামগঞ্জের দিরাই থানার ভাটিপাড়ার আব্দুল মনাফের ছেলে মো. রুবেল হোসেন (৩৪) ও হবিগঞ্জের লাখাই থানার পূর্ববুল্লা গ্রামের মৃত সেনু মিয়ার ছেলে মো. সালেক মিয়া (৪০)।

শুক্রবার তাদের সবাইকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।