২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪
সিলেটের ফেঞ্চুগঞ্জে চাকুর আঘাতে মনাই মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মনাই মিয়া উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পুর্ব যুধিষ্ঠিপুর গ্রামের বুরকান আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘমারা গ্রামের কালাম মিয়ার কাছে নিহতের শ্যালিকাকে বিয়ে দিয়েছিলেন। দেড় বছর আগে তাদের ছাড়াছাড়িও হয়ে যায়। এ নিয়ে আদালতে মামলাও চলছে। এ বিষয়ে মঙ্গলবার রাতে ঘটনাস্থলে সালিশ বসেছিলো। সালিশের এক পর্যায়ে ঘরের বাইরে এসে কালাম মিয়ার ভাই বেলাই মিয়া মনাই মিয়াকে চাকু দিয়ে আঘাত করেন। পেটে চাকুর আঘাতে গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন মনাই মিয়া। স্থানীয়রা তাকে নিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিধান সরকার জানান, ভিকটিম আগেই মারা গেছেন। হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। চাকুর আঘাতে ভিকটিমের তলপেট কেটে নাড়ি বেরিয়ে গেছে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, খবর পেয়ে আমরাও হাসপাতালে গিয়েছিলাম। প্রাথমিক ভাবে জানতে পেরেছি ভিকটিম একজন রিকশা চালক।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা খোজ নিচ্ছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D