সিলেটে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪

সিলেটে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

সিলেটে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১ জন আহত হন।

সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানাধীন মোল্লারগাও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফকির মিয়া (২১) বিশ্বনাথ উপজেলার মান্দাবাজ গ্রামের আফতাব মিয়ার ছেলে।

আহত সিএনজি অটোরিকশা চালক রাকিব (২২) সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্রীনগর গ্রামের সারু মিয়ার ছেলে। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানাধীন মোল্লারগাও এলাকায় পিকআপ-সিএনজির অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।