২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪
ছাতকে মৃত স্বজনকে শেষ দেখতে যাবার পথে সড়ক দূর্ঘটনায় রাহেলা বেগম (২৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মিত্রগাঁও বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহেলা বেগম সিলেট সদর উপজেলার মোগলাগাঁও ইউনিয়নের ধুমখাল (আলী নগর) গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়ান নগর গ্রামে এক নিকটাত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তাকে শেষ বারের মতো এক নজর দেখতে রাহেলা বেগম সিলেট থেকে একটি সিএনজি অটোরিকশা যোগে রওয়ানা দেন। দুপুর প্রায় ১টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মিত্রগাঁও সড়ক মুখে পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর এক সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে তাদের সিএনজি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে যাত্রীদের উদ্ধার করেন।
উদ্ধারকৃত যাত্রীদের মধ্যে রাহেলা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিকটস্থ ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D