২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৪
চোরাই পথে নিয়ে আসা ভারতীয় ১১ হাজার ৭শত ৫০ কেজি (২৩৫ বস্তা) চিনি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এসময় চোরাকারবারিদের সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।
জব্দ করা চিনির বাজারমূল্য ১৫ লাখ সাতাশ হাজার পাঁচশত টাকা বলে জানিয়েছে পুলিশ।
শুত্রুবার (২৯ মার্চ) দুপুরে শান্তিগঞ্জ থানা থেকে আসামীদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, গত ২৮ মার্চ বৃহস্পতিবার সকালে শান্তিগঞ্জ থানাধীন সদরপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহসড়কে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট ২০-৬৫৫২) থেকে এসব চিনি উদ্ধার করা হয়।
আটককৃতরা ১টি কাভার্ডভ্যানে করে ভারতীয় চিনি পরিবহন করছিল। তাদের কাছে থাকা কার্ভাডভ্যানটি তল্লাশি করে ২৩৫ বস্তা ভারতীয় চিনিসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার ওসি কবির আহমদ একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ২৩৫ বস্তা ভারতীয় চিনিসহ চোরাকারবারিদের আটক করেন।
আটককৃতরা হলেন- কাভার্ড ভ্যান চালক ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার তেঘরীহুদা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোশারফ হোসেন (৪১), সুনামগঞ্জের তাহিরপুর থানার লোহাজুড়ি ছড়ারপাড় গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে বাছির মিয়া (৩৫)।
আটককৃত আসামিরা জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে এসআই হাদিউল ইসলাম বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D