ছাত‌কে শতাধিক ইয়াবাসহ এক ব্যক্তি আটক

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৪

ছাত‌কে শতাধিক ইয়াবাসহ এক ব্যক্তি আটক

ছাত‌কে শতা‌ধিক পিস ইয়াবাসহ সা‌হেদ আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্প‌তিবার (২৮ মার্চ) রা‌তে গো‌বিন্দগঞ্জ নতুন বাজার মোবারক মিয়ার চা‌য়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক সাহেদ আলী উপ‌জেলার সৈ‌দেরগাও ইউপির গো‌বিন্দনগর কোনাপাড়ার সা‌বেক মেম্বার সোনাফর আলীর ছে‌লে।

ছাতক থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গো‌বিন্দগঞ্জ নতুন বাজার এলাকায় মাদক বিক্রির খবর পায় পুলিশ।

থানার এস আই পংকজ রা‌য়ের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ওই স্থানে অভিযান চালিয়ে সা‌হেদ আলীকে আটক করেছে। পরে দোকানের ক‌্যাশ ও তার দেহ তল্লাশি করে শতা‌ধিক পিস ইয়াবা উদ্ধার ও নগদ টাকা সহ জব্দ করা হয়। এসময় পু‌লিশের উপস্থিতি টের পে‌য়ে আরো ২জন পা‌লি‌য়ে‌ছে।

ছাতক থানার ওসি শাহ আলম জানান এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে শুত্রুবার সকালে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।