চুনারুঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৪

চুনারুঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন

হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে আয়মুনা বেগম (৪০) নামে ৬ সন্তানের জননী খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ স্বামী আছকির মিয়াকে (৪৫) আটক করেছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে চুনারুঘাট উপজেলার রামশ্রী গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহত আয়মুনার বড় ছেলে কামরুল মিয়া বলেন, ‘প্রায়ই তার মা ও বাবার মধ্যে ঝগড়া হতো। মঙ্গলবার বিকালে ঝগড়া হলে বাবা মায়ের গলায় চাপ দিয়ে ধরে। কিছুক্ষণ পর ছেড়ে দিলে মা জ্ঞান হারায়।’

খবর পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন নেতৃত্বে একদল পুলিশ আয়মুনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ঘটনা নিশ্চিত করে বলেন, ভিকটিমের স্বামী আসকির মিয়াকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।