২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৪
হবিগঞ্জে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে হিরাজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) মধ্যরাতে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হিরাজ মিয়া হবিগঞ্জের সদর উপজেলার ধল গ্রামের জজ মিয়ার ছেলে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, রাত আনুমানিক ১২টার দিকে গোয়াকারা গ্রামে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করছিল। এ সময় গ্রামবাসীর ধাওয়ায় হিরাজ মিয়া ধরা পড়ে। আর বাকি ডাকাতরা পালিয়ে যায়। এসময় গ্রামবাসী হিরাজ মিয়াকে গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত হিরাজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D