২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৪
সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরেই সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ভিড় করেন নানা স্তরের মানুষ। শহিদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের জন্মদিন উদযাপন।
সকালে শহিদ মিনারের গিয়ে দেখা যায়, নানা শ্রেণির মানুষের ভিড়। ফুল হাতে শহিদ মিনারে সমবেত হয়েছেন তারা। মিছিল নিয়েও এসেছেন অনেকে। বেলা বাড়ার সাথেসাথে ফুলে ফুলে ঢেকে যায় শহিদ মিনারের পুরো বেদি।
স্বাধীনতা দিবস উদযাপনে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। রয়েছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নানা কর্মসূচি।
এদিকে, সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজসহ সকল প্রতিষ্ঠানেই পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
স্বাধীনতার উচ্ছ্বাসে আবালবৃদ্ধবনিতা সেজেছেন লাল-সবুজের পতাকার আদলে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D