২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৪
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট মাহে রমজান উপলক্ষে এক বিবৃতিতে ’৭১ এর স্বাধীন সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় অবিসংবাদিত নেতা হোসেন শহীদ সোরওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর এম.এ.জি ওসমানী সহ লাখো শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধ ও বীর কন্যাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে বলেন, রক্তে কেনা অর্জিত আমাদের এই বাংলাদেশকে শীর্ষ দুর্নীতি ও দুর্নীতিবাজরা কালিমা লেপন করে যাচ্ছে। এই দুর্বৃত্ত ও মানুষরূপী দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরো একটি মুক্তিযুদ্ধ-সংগ্রাম করা জরুরী। দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণসংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে দেশপ্রেমিক, বুদ্ধিজীবী ও জাতীয় ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহবান জানান।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২৬ মার্চ মঙ্গলবার বেলা ১টা ৪৫ মিনিটে সিলেট নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ সহ দেশপ্রেমিক জনতাকে অংশ গ্রহণের আহবান জানিয়েছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। অনুরূপ কর্মসূচি সকল শাখায় পালিত হবে। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D