ছাত‌কে ৩০০ বস্তা ভারতীয় চি‌নিসহ ২ চোরাকারবারী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৪

ছাত‌কে ৩০০ বস্তা ভারতীয় চি‌নিসহ ২ চোরাকারবারী গ্রেপ্তার

ছাত‌কের সীমান্ত এলাকায় এসকে কার্গো সার্ভিস নামে এক‌টি কাভার্ড ভ্যান গা‌ড়ী থে‌কে ৩শত বস্তা ভারতীয় চিনিসহ ২ জন চোরাকারবারীকে গ্রেপ্তার ক‌রে‌ছে থানা পু‌লিশ। জব্দ চিনির মূল্য প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পু‌লিশ।

শুত্রুবার (২২ মার্চ) সকালে থানার ও‌সি শাহ আলম, এস আই এসএম মাইনুল ইসলাম, এসআই আসাদুজ্জামান, এএসআই শরিফুল ইসলামের নেতৃ‌ত্ব একদল পুলিশ বিশেষ অভিযান চা‌লি‌য়ে দুই চোরাকারী, কাভার্ড ভ্যান, ভারতীয় ৩শ বস্তা চি‌নি আটক ক‌রে‌।

ধৃত আসামীরা হ‌লেন- যশোর জেলার কোতয়ালী থানাধীন ৯নং ওয়ার্ডের মুড়লী এলাকার মৃত মুছা মিয়ার ছেলে রিপন মিয়া (২৮) ও সুনামগঞ্জের সদর থানার সুরমা ইউপির মইনপুর গ্রা‌মের মৃত আশ্রব আলীর ছে‌লে আব্দুল মনাফ (৩০)।

জানা যায়, শুত্রুবার সকা‌লে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন ভাতগাঁও গ্রাম থেকে জাউয়াবাজার যাওয়ার রাস্তায় এ অভিযান চালায় থানা পু‌লিশ। গ্রেফতারকৃতরা ১টি কার্ভাটভ্যানে করে ভারতীয় চিনি পরিবহন করছিল। তাদের কার্ভাট ভ্যানটিতে তল্লাশি করে ১৫ হাজার কেজি (৩শত বস্তা) ভারতীয় চিনিসহ কার্ভাটভ্যানটি জব্দ করে পু‌লিশ।

উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে এসআই এসএম মাইনুল ইসলাম বাদী হয়ে ধৃত আসামীদ্বয় এবং পলাতক আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের ক‌রেছেন। গ্রেফতারকৃত আসামী‌দেরকে শুত্রুবার সন্ধ‌্যা রা‌তে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন ছাতক থানার ও‌সি শাহ আলম।