২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৪
ছাতকে খ্যাতমান ওলি হজরত আহসান শাহ রঃ মাজার শরীফের খাদেম পীর সানুর শাহ’র উদ্যোগে ৫ হাজার নারী-পুরুষ নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলার দোলারবাজার ইউপির মঈনপুর গ্রামে হজরত আহসান শাহ রঃ মাজারের খাদেম পীর সানু শাহ’র সভাপতিত্বে ও মাওলানা মাহবুবুর রহমান নয়ন শাহ’র পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- ছাতক প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন রনি, ছাতকপাথর বালু উত্তোলন সমিতির সাবেক সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন,নুরুল হক, শিক্ষক রেজ্জাদ আহমদ, সাংবাদিক খালেদ আহমদ, ফজল উদ্দিন, শানুর মিয়া,লিলু মিয়া,ইসলাম উদ্দিন,আঙ্গুর মিয়া,কামাল আহমদ,রজব আলী প্রমুখ।
মাজার শরীফের সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত গরীব,অসহায়, হতদ্ররিতসহ নানা শ্রেনীর মানুষ নিয়ে ইফতার ও মিলাদ দোয়া অনুষ্টিত হয়। তার মাজারে শিশু, নারী, পুরুষদের হাজার হাজার মানুষের ঢল নেমেছে। মাজার প্রাঙ্গনে আল্লাহু জিকিরে মুখরিত হয়ে উঠেছিল।
ইফতার মাহফিলে মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে দেশ-জাতির কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D