২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৪
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে তিন নারীর শরীরে টেপ দিয়ে পেঁচিয়ে রাখা ১২ কেজি ভারতীয় গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বগাডুবি রেলগেইট চৌরাস্তা থেকে তাদের আটক করে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বগাডুবি চৌরাস্তা রেলগেইট এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বোরকা পরা অবস্থায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে তিন নারীর দেহ তল্লাশি করা হয়। পরে ওই তিন নারীর শরীরে টেপ দিয়ে পেঁচানো ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে মালামালসহ তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। রাতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D