২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৪
১৯৭৯ এর সরকারি কর্মচারী আচরণ বিধিমালা সংশোধনীর প্রস্তাব রহিতকরণ, সাইবার নিরাপত্তা মামলায় আটক দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদের মুক্তির দাবীতে এক বিক্ষোভ সমাবেশ ১৯ মার্চ মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর কামরান চত্বরে অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন ১৯৭৯ এর সরকারি কর্মচারী আচরণ বিধিমালা সংশোধনীর প্রস্তাব ও সাইবার মামলায় সাংবাদিক মশাহিদ আহমদের আশু মুক্তির দাবী জানিয়ে সরকারি কর্মচারী আচরণ বিধিতে সম্পদের হিসাব জমা দেয়ার নিয়ম শিথিল করার খসড়া প্রস্তাবের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সচেতন জনগণ ও অত্র সংগঠনের দাবী হচ্ছে সম্পদ জমাদানের বিষয়টি শিথিল নয় বরং দু’বছর অন্তর অন্তর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব দাখিলের বিধান বাধ্যতামূলক করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, দুর্নীতির উৎসস্থল হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ। আচরণবিধি সংশোধনের প্রস্তাব শিথিল হলে নিশ্চিত করে বলা যায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা স্বচ্ছতা ও জবাবদিহিতার বাইরে চলে যাবে। প্রশাসনে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হবে। মোটকথা এই সরকারি কর্মচারী আচরণবিধি সংশোধনীর প্রস্তাব এক ধরনের আত্মঘাতি।
সভায় বক্তারা স্কয়ার গ্রুপের লিজকৃত মৌলভীবাজার-বড়লেখা-শাহবাজপুর চা-বাগান কর্তৃক বোবারতল এলাকার জনগণকে বাসস্থান থেকে উচ্ছেদ ও ভূমি দখলের সংবাদ প্রকাশ করায় সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারী, দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক মশাহিদ আহমদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বলা হয়, সরকার বিরোধী ও সকল সংগঠকরা যখন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে আন্দোলন করছিল, তখন এই সংগঠন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করে অপপ্রয়োগ বন্ধে করে সাইবার নিরাপত্তা আইন বহাল রাখার দাবী জানান। অথচ আজ আমাদের সংগঠন একজন নেতা ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের শিকার হয়ে বর্তমানে কারাগারে। যা সত্যি দুঃখজনক। বক্তাগণ দুর্নীতি বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক সাংবাদিক মশাহিদ আহমদের নিঃশর্ত মুক্তি ও সাইবার নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধের জোর দাবী জানান।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় ইসমত ইবনে ইসহাক সানজিদের পরিচালনায় বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সিনিয়র সদস্য আব্দুল মতওয়ালী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, সাংবাদিক আব্দুস শহীদ খান সাবের, তৌফিক চৌধুরী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, হেলাল আহমদ চৌধুরী, রফিকুল ইসলাম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D