২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪
সিলেটের দক্ষিণ সুরমায় পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। ঘাতক পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত তপন মিয়া (৬৫) নামের এই হতভাগ্য পিতা রুস্তমপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক কহলের জের ধরে পিতা তপন মিয়াকে বালিশ চাপা দেয় ছেলে আনছার মিয়া (৩৫)। এতে তিনি দম বন্ধ হয়ে মারা যান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আনছার মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। সাথে সাথে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার এসআই মুকুল আহমদ।তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল করে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া ঘাতক ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। এবিষয়ে এখনো কোন মামলা হয়নি। মামলা দায়েরের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D