২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৪
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং মেশিন থেকে ১০ হাজার ৫৩০ রিয়ালসহ সংযুক্ত আরব আমিরাত ফেরত যাত্রীর ব্যাগ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরেক প্রবাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) বিকেলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মৌলভীবাজারের রাজনগর থেকে তাঁকে আটক করে।
আটক দুবাইপ্রবাসী খালেদ মিয়া রাজনগরের ইউসুফ মিয়ার ছেলে।
ওইদিন সন্ধ্যায় তাঁকে নিয়ে ওসমানী বিমানবন্দরে প্রেস ব্রিফিং করেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম।
জানা গেছে, গত ১৩ মার্চ বুধবার সকালে আরব আমিরাতের শারজা শহর থেকে ওসমানী বিমানবন্দরে পৌঁছান সিলেটের কানাইঘাটের পাগু গ্রামের মো. জাকারিয়া। বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে তাঁর একটি ব্যাগ রাখার পর সেটি আর পাননি। পরদিন বৃহস্পতিবার তিনি এসএমপির বিমানবন্দর থানায় জিডি এবং পরে এপিবিএন বরাবরে ব্যাগ উদ্ধারের জন্য আরেকটি আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে এপিবিএন সিসিটিভি ফুটেজ চেক করে খালেদ মিয়াকে আটক করে। খালেদও একই ফ্লাইটে দুবাই থেকে সিলেট আসেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D