জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৪

জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

সিলেটের জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাকসহ জাহাঙ্গীর আলম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) ভোর ৫টার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের আভিযানিক দল দক্ষিণ সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত জাহাঙ্গীর আলম (২৫) জৈন্তাপুর উপজেলার তেলীজুরি গ্রামের ওসমান আলীর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (১৫ মার্চ) ভোর ৫টার দিকে জৈন্তাপুর উপজেলায় দরবস্ত ইউনিয়নের দক্ষিণ সারিঘাট সরুফৌদ এলাকায় গোয়াইনঘাট-সারিঘাট সড়কে অভিযান চালিয়ে একটি হাইড্রোলিক ট্রাকসহ ভারতীয় ১০৫ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় জাহাঙ্গীর আলম নামে একজনকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো.আশরাফুল আলম। তিনি জানান, আটককৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।