২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৪
সিলেট নগরীর সুইপার কলোনী থেকে জুয়া খেলার সামগ্রীসহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে ক্বীন ব্রিজের পশ্চিম পাশের সুইপার কলোনী থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ৫ জুয়াড়ি হলেন, মো. লালু (২৫), মিন্টু হোসেন (২৮), মো. আসাদ মিয়া (৪৪), সনু মিয়া (৩৫) ও জাকির হোসেন (৪৮)।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অফিসার) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- দীর্ঘদিন ধরে সেখানে বোর্ড বসিয়ে জুয়া খেলা হতো। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম অভিযান চালিয়ে এ ৫ জনকে আটক করে। আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D