২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৪
সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারকে কারাগারে পাঠিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে দেলোয়ার হোসেন দিনার সহ ১৬ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত দিনারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া এসময় বাকীদের জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি জানান, গত বছরের নভেম্বরে দায়ের করা ওসমানীনগরের একটি রাজনৈতিক মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। বৃহস্পতিবার ছিলো তার জামিনের মেয়াদের শেষ দিন। তিনি আজ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত দিনারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D