২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৪
সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে কৃষক প্রশিক্ষণ ও বারি সরিষা ১৮ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের বাদেশপুরে চাষী বীরেন্দ্র নাথের সরিষা ক্ষেতে এ কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সিলেট অঞ্চলের পতিত জমিতে পার্টনার প্রকল্পের আওতায় সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সিলেট কর্তৃক আয়োজিত কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক
ড. দেবাশীষ সরকার।
সরেজমিন গবেষনা বিভাগ, সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মাহমুদুল ইসলাম নজরুল এর সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. জগদীশ চন্দ্র বর্মন।
উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, আকবরপুর এর সিএসও ডঃ হায়দার হোসেন, সাইট্রাস গবেষণা কেন্দ্র, জৈন্তাপুর এর পিএসওডঃ শাহ মোঃ লুৎফুর রহমান,স্হানীয় জনপ্রতিনিধি নুরুল ইসলাম এবং কৃষক আবুল কালাম, মাহাফুজুর রহমান, সোহেল আহমদ , ফয়জুর রহমান ও মাহমুদুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাঠ দিবস অনুষ্ঠানে ৮০ বিঘা জমিতে বারি সরিষা ১৪ এবং বারি সরিষা ১৮ জাতের চাষ্ করেন ৷ ঘূর্নিঝড় মিধিলি এবং মিকজাও এর কারনে বিলম্বে বপন করেও বারি সরিষা ১৮ এর ফলন ভাল হবে বলে আশা করছেন এলাকার কৃষকগন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D