২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৪
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন এলাকায় শুক্রবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পীকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর, ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন যেকোনো কাজ করা নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করা হয়।
কেন্দ্রগুলো হচ্ছে, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট সরকারি মহিলা কলেজ, দি এইডেড হাইস্কুল তাঁতীপাড়া, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দারিয়াপাড়া, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ জিন্দাবাজার, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কালীঘাট, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ বাগবাড়ি, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, মিরের ময়দান, মদন মোহন কলেজ লামাবাজার, শাহ্জালাল জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মিরাবাজার, হযরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা, সোবহানীঘাট, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, নয়াসড়ক, সফির উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ জাঙ্গাইল, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, টুকেরবাজার, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, আখালিয়া, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, পাঠানটুলা, সিলেট পাঠানটুলা বিলাতিরাল উচ্চ বিদ্যালয়, পাঠানটুলা, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, হাউজিং এস্টেট, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, পূর্ব শাহী ঈদগাহ, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, লাক্কাতুরা, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, চন্ডিপুল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল রোড, দক্ষিণ সুরমা, ইসরাব আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, কুচাই, দক্ষিণ সুরমা, দক্ষিণ সুরমা সরকারী উচ্চ বিদ্যালয়, আলমপুর, সরকারী এমসি কলেজ, সিলেট, সিলেট সরকারি কলেজ, টিলাগড়, সিলেট, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, সাদিপুর, শিবগঞ্জ, সিলেট, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট, সিলেট হযরত শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয়, শাহপরাণ, সিলেট, শাহ্জালাল উপশহর হাইস্কুল, রোড নং-১৪, ব্লক-বি, শাহ্জালাল উপশহর, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট, স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ, মেজরটিলা, জহিরিয়া এমইউ হাইস্কুল এন্ড কলেজ, পীরেরবাজার, আল আমিন জামেয়া ইসলামিয়া সেকেন্ডারি স্কুল, মেজরটিলা, সিলেট।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D