দক্ষিণ সুরমা থেকে ৬ জুয়াড়ি আটক

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৪

দক্ষিণ সুরমা থেকে ৬ জুয়াড়ি আটক

সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ সুরমার চাদঁনীঘাট এলাকা থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন জালাল উদ্দিন (৩৫), আবদুর রহিম (৫০), অরুন পাল (৪২), আলিভ হোসেন (৩০), আব্দুর রহিম (৩৫) ও কামাল হোসেন (২৮)।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- এ ৬ জন জান্ডু-মুন্ডু নামক জুয়া খেলছিলো। এসময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।