নির্বাচনে পরাজিত হয়ে ছাতক-দোয়ারাবাসীকে তিনশ’ ডেক বিরিয়ানি ভোজ!

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৪

নির্বাচনে পরাজিত হয়ে ছাতক-দোয়ারাবাসীকে তিনশ’ ডেক বিরিয়ানি ভোজ!

সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারবাজার আসনে জেলা আওয়ামীলীগের যুন্ম সম্পাদক শামীম আহমদ চৌধুরী সাংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হয়েও ১০টি গরু, ২০টি খাসি, এক হাজার মুরুগ জবাই করে তার নির্বাচনী এলাকার প্রায় ৩০ হাজার মানুষকে বিরিয়ানি ভোজ করিয়েছেন।

গত রোববার (১০ মার্চ) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ছাতক পৌর সভা মাঠে এ গণভোজের আয়োজন করা হয়।

জানা যায়, ছাতকের ইতিহাসে এটাই প্রথম একজন সাংসদ নির্বাচনে পরাজিত হয়ে ছাতক-দোয়ারার সমর্থকদের গণভোজের জন্য ৩০০ ডেকেরও বেশি বিরিয়ানির আয়োজন করেছে। এই বিরিয়ানী রান্না করেছেন নারী-পুরুষ মিলে শতাধিক বাবুর্চি। যা প্রায় ৩০ হাজার মানুষকে খাওয়ানো হয়েছে। শুধু তাই নয় দূর দূরান্তের মানুষের জন্য পরিবহন ভাড়া করে আসছেন দলীয় নেতাকমীরা।

এ গণভোজের পাশাপাশি ছাতক-দোয়ারাবাজারে আওয়ামীলীগের উদ্দ্যোগে বিশাল কমী সমাবেশের আয়োজন করা হয়। এ কমী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, স্বতন্ত্র সাংসদ প্রার্থী শামীম চৌধুরী।

এ অনুষ্টানে ছাতক-দোয়ারাবাজারের অনেক চেয়ারম্যান ও মেম্বার, মহিলা সদস্যরাসহ নানা শ্রেনীর মানুষও উপস্থিত ছিলেন।

এরকম গণভোজ আগে কখনো হয়নি। ছাতকের ইতিহাসে এটাই প্রথম।

এ বিষয়ে আয়োজক শামীম চৌধুরী বলেন, গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে আপনাদের ভালোসবাসায় আমি জয়ী হলেও কালো টাকার কাছে আমি পরাজিত হয়েছি। আমার জন্য অনেকেই হুমকি-ধামকি ও মারও খেয়েছেন। আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন তারা। ছাতক-দোয়ারাবাসী আমার কাছে আজকের এই আয়োজনটা প্রাপ্য ছিল। এই আয়োজন তাই কম হয়ে গেছে। আমি কাজে বিশ্বাসী। পাশে আছি পাশে থাকবো।