পাহারাদারকে বেঁধে কোটি টাকার যন্ত্রপাতি লুট, গ্রেপ্তার ২

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৪

পাহারাদারকে বেঁধে কোটি টাকার যন্ত্রপাতি লুট, গ্রেপ্তার ২

হবিগঞ্জের বাহুবলে আকিজ কোম্পানীর পাহারাদারকে হাত-পা বেঁধে কুপিয়ে আহত করে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টারর মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে এক সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আক্তার হোসেন।

পুলিশ সুপার জানান, গত শনিবার (৯ মার্চ) গভীর রাতে বাহুবলে আকিজ কোম্পানীতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হানা দেয় একদল ডাকাত। তারা কোম্পানীর পাহাড়াদার সবুজ হাওলাদারকে কুপিয়ে গুরুতর আহত করে হাত-পা বেঁধে আটকে রাখে। এসময় ডাকাতরা প্রায় দুই কোটি টাকার যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় বাহুবল থানায় মামলা দায়েরের পর রোববার (১০ মার্চ) রাতে পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে বাহুববল ও নাসিরনগর থেকে কামরুল ইসলাম ও ওসমান গণি নামে দুই ডাকাতকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যমতে লুন্ঠন হওয়া প্রায় ৭০ লাখ টাকার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

বাকি মালামাল উদ্ধার ও ডাকাতদলের সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।