২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৪
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন এর হাতে অভিনন্দন বার্তা ও দাবিনামা পেশ করেছেন দূনীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বুধবার (৬ মার্চ) রাত ৯টা ৪০মিনিটে সিলেট সার্কিট হাউজের হলরুমে স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন এর হাতে দূনীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এর নেতৃত্বে এক প্রতিনিধি দল স্বাস্থ্য বিষয়ক দাবিনামা সম্বলিত স্মারকলিপি ও অভিনন্দন বার্তা তুলে দেন।
দাবিনামা বলা হয়- মেডিকেল বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার মান যথাযথ নিশ্চিত ও নিয়োগ বানিজ্যের সাথে জড়িতদের সনাক্ত করে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক বেসরকারী হাসপাতাল গুলোতে প্রস্তাবিত স্বাস্থ্য সেবামূল্য দ্রুত কার্যকর করতঃ ও বিশেষজ্ঞ ডাক্তারদের ভিজিট ৫০০ টাকা ধার্য্য করা, সিলেট ওসমানী, স্যার সলিমুল্লাহ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিট বানিজ্য, যন্ত্রপাতি সচল ও ঔষধ সরবরাহ সহ সু-চিকিৎসা নিশ্চিত করতঃ রোগীদের প্রতি ডাক্তার, নার্স ও সংশ্লিষ্ট কর্মচারীদের ভালো ব্যবহারের লক্ষ্যে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা, সরকারি সকল হাসপাতালের ঔষধ ও যন্ত্রপাতি কেনাকাটায় দূর্নীতি ও অনিয়মকারীদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা ও হাসপাতালগুলোর পরিবেশ পরিষ্কার বিনষ্টকারীদের সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারীর আওতায় আনা।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, দূনীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা নেছারুল হক চৌধুরী বুস্তান, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজ বিশ^বিদ্যালয়ের প্রাক্তণ অধ্যক্ষ রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডা. অরুন কুমার দেব, কেন্দ্রীয় সিনিয়র নেতা সরোজ ভট্টাচার্য্য, ইসমত ইবনে ইসহাক সানজিদ, যুব ফোরামের সভাপতি ইমাম হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D