২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৪
সিলেটের কিছু এলাকায় জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শুক্রবার ও শনিবার (৮ ও ৯ মার্চ) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৬ মার্চ) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষিরত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাৎসরিক জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো, সিলেটের আম্বরখানা ৩৩/১১ কেভি উপকেন্দ্র ও ১১ কেভি জল্লারপাড় ও লালাদিঘীর পাড় ফিডারের কিছু এলাকায় শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আর শুক্রবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জল্লারপাড়, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), খুলিয়াটুলা, নীলিমা, গরম দেওয়ান মাজার, কুয়ারপাড়, ইঙ্গুলাল রোড, লালাদিঘীর পাড়, কলকাকলী, ভাঙ্গাটিকর, নবীন আবাসিক এলাকায়।
শনিবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাক্কাতুরা, মালনীচড়া, আবাদানি, বড়শালা বাজার (আংশিক), সালেপুর, বাইশটিলা, ইউনুছ মার্কেট, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। নির্ধারিত সময়ের আগে মেরামত ও সংরক্ষণকাজ শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয় নোটিশে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D