২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪
সিলেট ওসমানী হাসপাতালের নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বহুল আলোচিত ইসরাইল আলী ছাদেককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৩ মার্চ) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এসে আত্মসমর্থন করে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ও মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন।
জানা যায়, গত ৯ জানুয়ারি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুষ লেনদেনের সময় নগদ টাকাসহ দুই নার্সকে আটক করা হয়। এসময় ঘটনার মূল অভিযুক্ত নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী ছাদেক সুকৌশলে পালিয়ে যান। এ ঘটনার দিন রাতেই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হানিফ সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার) ইসরাইল আলী সাদেককে প্রধান আসামী করা হয়।
মামলার আসামি করা হয় একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. আমিনুল ইসলাম (৪৫) ও সিনিয়র স্টাফ নার্স সুমন চন্দ্র দেব (৪১) কে। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন ছাদেক।
এ মামলায় ইসরাইল আলী ছাদেক গত ২৩ জানুয়ারি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। রোববার তিনি নিম্ন আদালতে জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D