২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪
জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা কিছুটা কমেছে, তবে আহতের সংখ্যা অনেকটা বেড়েছে। ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে ২৫টি দূর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন।
রোববার (৩ মার্চ) এ প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।
প্রতিবেদনে প্রকাশ করা হয়, ফেব্রুয়াারী মাসে সিলেট বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪ টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিক্ততে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৮ জন সিএনজি চালক ও যাত্রী এবং ৪ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ৭টি দুর্ঘটনায় ১২ জন, বেপোরোয়া গতির কারনে ২টি দুর্ঘটনায় ২ জন, ট্রাক ও মাইক্রোবাস চাপায় ৪টি দূর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।এছাড়া ফেব্রুয়ারী মাসে নিহত ২৬ জনের মধ্যে ২১ জন পুরুষ, ৪ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, জানুয়ারি মাসে সিলেট বিভাগে ২৮টি দূর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২৯ জন আহত হয়েছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D