অসহায় গোলাপগঞ্জের আকল আলী : সামর্থ্য নেই গৃহ নির্মাণের !

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৪

অসহায় গোলাপগঞ্জের আকল আলী : সামর্থ্য নেই গৃহ নির্মাণের !

জাকারিয়া তালুকদার :
সামনে আসছে বর্ষা মৌসুম। চারিদিকে মাটি আর বাশের কঞ্চি দিয়ে মোড়ানো ভাঙা গৃহে যার বসবাস। জড়াজির্ণ ঐ ঘরে স্ব-পরিবারে বসবাস করে আসছেন গোলাপগঞ্জের লক্ষণাবন্দ নিজ ঢাকা দক্ষিণ বিদাইটিকর গ্রামের বাসিন্দা আকল আলী।  প্রতি বছর মাটির প্রলেপ দিয়ে ঘরের চারপাশ সংস্কার করে আসলেও এ বছর পূরো ঘরটি ভেঙে পড়ার উপক্রম।  দরিদ্র আকল আলীর সামর্থ্য নেই পাকা ঘর নির্মাণের।  নিজের আত্ম-সম্মানের কথা চিন্তা করে কারো কাছে হাত ও পাতেন না তিনি।  সরেজমিন বিদাইটিকর গ্রামে গিয়ে দেখতে পেলাম আকল আলীর করূন দশা।  যে মানুষটি পরিবার পরিজন নিয়ে অতিকষ্ঠে দিন যাপন করছেন, তার জন্য সমাজের বিবেকবানদের এগিয়ে আসা উচিত।  গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসসহ যে সকল সংগঠন মানুষের কল্যাণে কাজ করে থাকেন, তারা একটু নজর দিলে অতি কষ্টে থাকা আকল আলী ফিরে পেতে পারেন একটু শান্তিতে থাকার আশ্রয়। নয়তো আগামী দিনে ঘরটি ভেঙে হয়তো বড় কোনো দুর্ঘটনা ও ঘটতে পারে।

লেখক : জাকরিয়া তালুকদার, সাংবাদিক ও সংগঠক

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট