২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সুনামগঞ্জ : আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েছে সিলেট সুনামগঞ্জের দিরাই-শাল্লার আপামর জনসাধারণ।
রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের প্রবীণ ওই নেতা।
সুরঞ্জিতের মৃত্যুর সংবাদের স্তব্ধ হয়ে যায় সিলেট সুনামগঞ্জের দিরাই-শাল্লা। পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে। অভিভাবক হারিয়ে এখন দিশেহারা তারা।
যেকোন কাজে যে কোন মুহুর্তে আমরা জিগাতলা ছুটে যেতাম। আর তিনি খুব সহজে আমাদের সমস্যার সমাধান করে দিতেন। তাকে হারানোর মধ্য দিয়ে আমরা শুধু একজন নেতা নয় আমাদের একজন বড় ভাইকে হারিয়েছি।
এর আগে রবিবার ভোর রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের প্রবীন এই নেতা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D