২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৭
অস্বচ্ছল কেউ বিদেশে মারা গেলে তার মরদেহ সরকারি খরচে দেশে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান, বিদেশ থেকে মরদেহ আনা ছাড়াও সমাহিত করার খরচও দেবে সরকার।
শনিবার (৪ ফেব্রয়ারী) নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যে সকল প্রবাসীর পরিবার পরিজনের সামর্থ্য নেই কোন প্রবাসীর মৃতদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার, সরকার সেই মৃতদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে নিয়ে আসে এবং সেই সঙ্গে দাফনের খরচও দেয়া হয়।’
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে বিশ্বের ১৬২টি দেশে এক কোটি পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবেই কাজ করেন। এর বাইরে অবৈধ আছেন আরও বহু মানুষ। এদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ যারা শ্রমিক হিসেবে কাজ করতে গেছেন। প্রায়ই বিভিন্ন দেশে দুর্ঘটনায় মৃত্যুর খবর আসে। নিহতদের আর্থিক অবস্থা সঙ্গীন থাকায় এদের একটি বড় অংশকেই দেশে ফিরিয়ে এনে দাফন করতে পারেন না স্বজনরা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে যেমন জার্মানি থেকে একজন সহকর্মী একটু আগে আমাকে ফোন করেছিলেন। যদিও বিষয়টি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ওয়েজআনার্স বোর্ডের এখতিয়ারভুক্ত।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রথমে আপনারা বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করবেন। আশানুরূপ সাড়া না পেলে আমাকে sm@mofa.gov.bd ঠিকানায় ইমেইল করে জানাবেন।’
তার এই পোস্টটি প্রবাসীরা যেন শেয়ার করেন-সে অনুরোধও করেছেন প্রতিমন্ত্রী। তিনি লিখেন, ‘যদিও খুব সুখকর নয়, একটি বিষয় প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই বর্তমান সরকার বেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে সকল প্রবাসীর পরিবার পরিজনের সামর্থ্য নেই কোন প্রবাসীর মৃতদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার, সরকার সেই মৃতদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে নিয়ে আসেন এবং সেই সাথে দাফনের খরচও দেয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D