২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
হবিগঞ্জের নবীগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে সহপার্টিদের হাতে খুন হয়েছে কলেজছাত্র সৈয়দ তাহসিন (১৯)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে শহরের ওসমানী সড়কস্থ চৌদ্দ হাজারী মার্কেটের সামনে।
এ ঘটনায় শহর জুড়ে উৎকন্ঠা ও আতংক বিরাজ করছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনার তদন্তসহ জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। ইতিমধ্যে পুলিশ ঘটনার সাথে জড়িত ৫/৭ জনের নাম সনাক্ত করেছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছেনা বলে জানায় পুলিশ।
বুধবার সকালে বাহুবলের সার্কেল এসপি আবুল খয়েরসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নবীগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র মান্না তার অপর সহপাটি উমর ফারুক প্রান্তিককে দেখে থুথু ফেলে। প্রান্তিক হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে খনকারীপাড়া গ্রামে বিয়ে করেন। থুথু ফেলানোর ঘটনাটি প্রান্তিকের সহকর্মী সৈয়দ রাইসুল হক তাহসিনসহ কয়েকজনের মধ্যে জানাজানি হয়। এনিয়ে সৈয়দ তাহসিন ও মান্নার মধ্যে বাদানুবাদ হয়। রাত সাড়ে ৮টার দিকে তাহসিন নতুন বাজারস্থ রাজা কমপ্লেক্সের পিছনে ফুড কর্ণারে বসে চা খাচ্ছিলো।
এ সময় মান্না ও তার দলবল নিয়ে সৈয়দ তাহসিনের উপর চড়াও হয়। আশপাশের লোকজন এগিয়ে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাত সাড়ে ৯ টার দিকে পুণরায় ওসমানী রোডস্থ চৌদ্দ হাজারী মাকের্টে মান্না ও তার সহকর্মীরা ও তাহসিনের মধ্যে সংঘর্ষ বাধলে সৈয়দ তাহসিন (১৯), মান্না (১৮) গুরুতর আহত হয়।
এক পর্যায়ে হাসপাতালে যাবার পথে মান্না গংরা ধারালো অস্ত্র দিয়ে ইন্টার টেস্টের পরীক্ষার্থী সৈয়দ তাহসিনকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে মূমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় রাত আড়াই টার দিকে সৈয়দ তাহসিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ খবর এলাকায় পৌছলে হামলাকারী দূর্বৃত্তরা ঘা ঢাকা দেয়। পুলিশ তাদের গ্রেফতার অভিযান চালিয়ে কাউকে বাসায় পাওয়া যায়নি। এছাড়া আহত মান্না ওসমানী সড়কের হেভলু আহমদের ছেলে। তাকেও সিলেটে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত সৈয়দ তাহসিন বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের সৈয়দ রাজা মিয়ার ছেলে এবং নবীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের ইন্টার টেস্ট পরীক্ষার্থী। বর্তমানের সে ছালামতপুর এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করতো। তার মৃত্যুতে তাহসিনের মা বারবার মুর্ছা যাচ্ছিলেন। তার আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে। সন্ধিগ্ধ আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D