২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ১৩০১ নম্বর সীমান্ত পিলার এলাকা হতে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত শরিফ আহমদ (২১) ব্রাম্মণবাড়িয়ার নাসিরনগর থানার চাপারতলা গ্রামের আহাদ মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভারত সীমান্তের ১৩০১ নম্বর আন্তর্জাতিক পিলারের তেলেঙ্গা এলাকায় যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদের সদস্য আজির উদ্দিনকে অবহিত করেন। আজির উদ্দিন লালাখাল বিওপি ও জৈন্তাপুর মডেল থানাকে অবহিত করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, শরিফ ভারতের পাথর কোয়ারিতে শ্রমিকের কাজ করতেন। তিনি সেখানে গুরুতর আহত হন। আহতাবস্থায় জোয়াই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তিনি। পরে তিনি মারা গেলে অন্যরা তার মৃতদেহ জৈন্তাপুর উপজেলার লালাখালের তেলেঙ্গা এলাকায় ফেলে যায়। এ সময় সব চিকিৎসাপত্র লাশের পাশে রেখে যায়। প্রেসক্রিপশনে তার ইনজুরীর বিষয়ে উপর থেকে পড়ে মাথায় আঘাত পাওয়ার তথ্য রয়েছে।
পুলিশের ধারণা কাজের সন্ধানে সে কয়েকমাস পূর্বে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলো।
তিনি বলেন, নিহতের লাশ নিতে স্বজনরা এসেছেন। তাদের কোনো অভিযোগ নেই। লাশ উদ্ধারের জন্য অপমৃত্যু মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D