২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
বৃটেনের গ্রেটার ম্যানচেস্টার চেম্বার অব কমার্স ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র মধ্যে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন সংক্রান্ত এক পার্টনারশীপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় চেম্বার কনফারেন্স হলে উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গ্রেটার ম্যানচেস্টার চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাশিফ আশরাফ বলেন, গ্রেটার ম্যানচেস্টার চেম্বার অব কমার্স বৃটেনের মূলধারার চেম্বারগুলোর একটি। এটি ২৩০ বছরের পুরাতন বাণিজ্য সংগঠন, যা বৃটেনের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। তিনি বলেন, আমরা বৃটেনের বাইরে সর্বপ্রথম সিলেট চেম্বার অব কমার্সের সাথে পার্টনারশীপ চুক্তি স্বাক্ষর করছি। এই চুক্তির আওতায় গ্রেটার ম্যানচেস্টার চেম্বার অব কমার্স ও সিলেট চেম্বার অব কমার্স দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্কের উন্নয়নে একত্রে কাজ করবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, সিলেটের প্রবাসীরা যুক্তরাজ্যের রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। তিনি ট্রেড ও ইনভেস্টমেন্ট সেক্টরে পার্টনারশীপ চুক্তি স্বাক্ষরে এগিয়ে আসার জন্য গ্রেটার ম্যানচেস্টার চেম্বার অব কমার্সকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার বাংলাদেশে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক।
অনুষ্ঠানে বক্তাগণ প্রবাসী বিনিয়োগকারীদের জন্য নিরাপত্তা বৃদ্ধি, বিনিয়োগ নীতিমালা সহজীকরণ ও বিদেশী বিনিয়োগকারীদের জন্য ট্যাক্স হ্রাস করার প্রস্তাব করেন। পার্টনারশীপ চুক্তিতে স্বাক্ষর করেন গ্রেটার ম্যানচেস্টার চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাশিফ আশরাফ এবং দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি তাহমিন আহমদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিনিধিদলের সদস্য কাউন্টি অব গ্রেটার ম্যানচেস্টারের ডেপুটি লেফটেন্যান্ট মুজাহিদ খান, সিটি অব কার্লাইল এর মেয়র আব্দুল হারিদ, কাউন্সিলর আব্দুল মালিক, আনোয়ার আলী ওবিই, মোঃ মইনুল আমিন বুলবুল, তামান্না রব্বানী, সিলেট চেম্বারের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, ওয়াহিদুজ্জামান চৌধুরী, পরিচালক মোঃ আব্দুস সামাদ, দেবাংশু দাস, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D