২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ারমুখস্থ ফকির আহমদ আলী শাহ (রহঃ)’র ৮৪তম বার্ষিক ওরশ মাহফিল আগামী ৪ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠানসূচি শেষে ভোররাতে আখেরি মোনাজাত ও তবরক বিতরণের মাধ্যমে মাহফিল শেষ হবে। মাহফিল উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, গিলাফ ছড়ানো, আলোচনা সভা, জিকির-আজকার ও তবরক বিতরণ। ওরশ মাহফিলে সর্বস্তরের মুরিদান ও তরিকতভক্ত আশেকানদের উপস্থিত হয়ে অশেষ ফয়েজ রহমত হাসিল করার জন্য মাজারের মোতওয়াল্লি ফকির শাহ মোঃ নোয়াব আলী অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, এই ওরশ মাহফিলে আগত অতিথিবৃন্দ, ভক্ত ও আশিকানসহ উপস্থিত সকলকে ‘মাছ-ভাতে’ আপ্যায়িত করা হয় বলে অনেকে এই অনুষ্ঠানকে ‘মাছের ওরশ’ নামে অভিহিত করে থাকে। প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D