রাজনগরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন, আটক ২

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৪

রাজনগরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন, আটক ২

মৌলভীবাজারের রাজনগরে পাওনা টাকা নিয়ে হওয়া দ্বন্দ্বে ছুরিকাঘাতে সোয়াব আলী (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

নিহত সোয়াব আলীর বাড়ি উপজেলার মুন্সিবাজারের গয়াসনগরে। এ ঘটনার পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার উত্তর মুন্সিবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, পাওনা টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশাচালক সোয়াব আলীর সঙ্গে কাছিম ও কোহিনুরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাছিম ও কোহিনুর উত্তেজিত হয়ে সোয়াব আলীকে ছুরিকাঘাত করলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত কাছিম ও কোহিনুরকে আটক করেছে পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট