২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৪
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ৫ বছরের শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে শিবুল আহমদ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মধ্য রাতে সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শিবুল আহমদ গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পশ্চিম ফুলসাইন্দ গ্রামের আব্দাল আলীর পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে শিশুটিকে ঘরে একা পেয়ে গ্রেপ্তারকৃত শিবুল আহমদ জোরপূর্বক পাশবিক নির্যাতন করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং- ১৩, তারিখ- ১৯-০২-২০২৪) দায়ের করেন।
এই মামলায় মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মামলার তদন্তকারী অফিসার এসআই আসিব ইকবাল সঙ্গীয় এসআই পার্থ সারথী দাস, এসআই জাহাঙ্গীর আলম ও ফোর্সসহ গোপন সংবাদ এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি শিবুলকে বুধবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D