২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদী হতে বালু উত্তোলনে চাঁদাবাজীকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আশংঙ্কাজনক অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সারী নদীর উৎসমূখ লালাখাল হতে শ্রমিকরা বালু উত্তোলন করে আসছিল। স্থানীয় নিচপাট ইউনিয়নের একজন মেম্বারের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন হতে অবৈধ বালুর নৌকা প্রতি ৫শত টাকা হারে চাঁদা আদায় করছে ৷ অযৌক্তিক চাঁদা আদায়কে কেন্দ্র করে শ্রমিক ও চাঁদাবাজদের মধ্যে উক্তেজনা চলছে। তারই ধারাবাহিকতায় সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৭টায় সারী নদীর উৎস মূখ হতে বালু উত্তোলন করে নিয়ে আসার প্রাক্কালে চাঁদা না দেওয়ায় শ্রমিকদের ওপর চাঁদাবাজদের হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুত্বর আহতরা হলেন চারিকাটা ইউপির বাউরভাগ উত্তর গ্রামের মুছা মিয়ার ছেলে শাহিন মিয়া (৪৮), কামরাঙ্গীখেল দক্ষিণ গ্রামের সুরুজ আলী ছেলে সেলিম আহমদ (৩৫) এবং কামরাঙ্গীখেল উত্তর গ্রামের ফুরকান আলীর ছেলে আব্দুল মালিক (৫০)।
অন্যান্য আহতরা সাময়িক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যান। তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
এবিষয়ে চারিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম বলেন, দীর্ঘদিন হতে প্রশাসনের সহায়তায় চাঁদাবাজ চক্রটি শ্রমিকদের নিকট হতে নৌকা প্রতি ৫শত টাকা হারে চাঁদা আদায় করে আসছে। তারা চাঁদা আদায়ের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। শ্রমিকরা চাঁদা না দেওয়াতে চক্রটি তাদের উপর হামলা চালায়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, শুনেছি বালু উত্তোলনকে কেন্দ্র করে সারী নদীর মুখে হামলার ঘটনা ঘটেছে। এবিষয়ে কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D