কানাইঘাটে ৩৬ কার্টন ভারতীয় নাসির বিড়ির চালান আটক

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৪

কানাইঘাটে ৩৬ কার্টন ভারতীয় নাসির বিড়ির চালান আটক

সিলেটের কানাইঘাটে ৩৬ কার্টন ভারতীয় নাসির বিড়ি বোঝাই একটি মিনি পিকআপ গাড়ী আটক করেছে পুলিশ। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, বুধবার বিকেল আড়াইটার দিকে উপজেলার গাছবাড়ী বাজারে অবস্থান করছিলেন থানার এসআই দেবাশীষ শর্মা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের কাছ থেকে জানতে পারেন, গাজী বোরহান উদ্দিন রোড দিয়ে ভারতীয় নাসির বিড়ি বোঝাই পিকআপ গাড়ী গাছবাড়ী বাজারের দিকে যাচ্ছে। তখন পুলিশ পিকআপ গাড়ীটির পিছু নিলে গাড়ীর চালক দ্রুত বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পুলিশ গাড়ীটির পিছু দাওয়া করলে গাড়ী চালক কোন উপায় না পেয়ে স্থানীয় ছত্রপুর গ্রামের ব্রীজের পাশে গাড়ী রেখে পালিয়ে যায়।

পরে পুলিশ পিকআপ গাড়ী তল্লাশী করে ৩৬ কার্টন (৬ লক্ষ ৯৩ হাজার পিস) ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে নাম্বার বিহীন মিনি কাভার্ড পিকআপ গাড়ী সহ থানায় নিয়ে আসেন।

আটককৃত নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ টাকা বলে জানা গেছে।

অভিযানে সহযোগিতা করেন, থানার এস.আই পীযুষ চন্দ্র সিংহ, এসআই মাসুম আলম, এসআই রাম চন্দ্র দেব।

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভারতীয় বিড়ি আটকের ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট