২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৪
সিলেটের গোলাপগঞ্জে অসহায় ও শীতার্ত লোকজনদের মধ্যে মডেল প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলার পৌর শহরের চৌমূহনীতে অবস্থিত মার্ভলাস টাওয়ারের একটি হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার ৩ ফেব্রুয়ারী) রাতে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডেল প্রবাসী কল্যাণ পরিষদের পরিচালনা কমিটির সভাপতি ফয়েজ আহমদ। সংগঠনের কার্যকারী কমিটির অর্থ সম্পাদক আফছার আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন মডেল প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, এম আব্দুল জলিল, সংগঠনের কার্যকারি কমিটির সহসভাপতি কামাল আহমদ, সহসাধারন সম্পাদক নজরুল ইসলাম, জুনাব আলী, সহসাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ, নজমুল ইসলাম, অলিউর রহমান তামিম, সাকেল উদ্দিন, আতিকুর রহমান নিপু ও রাসেল আহমদ।
অনুষ্ঠানে প্রায় শতাধিক শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D