শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

প্রকাশিত: ৭:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৪

শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

সিলেটে আবারও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, ১১ কেভি ফিডারের জরুরী মেরামত ও সংরক্ষণ এবং লাইনের নিকটবর্তী গাছের শাখা প্রশাখা কর্তন কাজের জন্য শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের কয়েকটি এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হচ্ছে- কুশিঘাট, নয়াবস্তি, সোনাপুর, মীরেরচক, মুক্তিরচক, শাহপরান থানা, মুরাদপুর, ক্যান্টনমেন্ট বাইপাস, পীরেরচক ও আশপাশ এলাকায়।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রকৌশলী শামছ-ই-আরেফিন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট